কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাবি কর্মকর্তাদের প্রশিক্ষণ

রাবি প্রতিনিধি

কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে অনুষ্ঠিত চারদিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষ হয়।

জানা গেছে, ১৯ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণ চারটি সেশনে অনুষ্ঠিত হয়। এতে জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কে সেশন নেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লা, তথ্য অধিকার সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, সেবা প্রদান প্রতিশ্রুতি সম্পর্কে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক পারভেজ রায়হান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা সম্পর্কে নেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক আ. ত. ম. আব্দুল্লাহহেল বাকী। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০ জন কর্মকর্তা অংশ নেয়। প্রশিক্ষণ শেষে অংগ্রহণকারীদের সদন প্রদান করা হয়।
সেলের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিরেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।

অনুষ্ঠানে অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ বৃদ্ধি পাবে এবং তারা সময়োপযোগী ভাবে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারবেন। অন্যান্য ক্ষেত্রেও নিয়মিত এমন প্রশিক্ষণ করা উচিত বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights