রাবি ছাত্রদলের নতুন সভাপতি রাহী, সম্পাদক জহুরুল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম মনোনীত হয়েছেন।

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাঈম তুহিনা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান, জাহিন বিশ্বাস এষা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু ও দপ্তর সম্পাদক নাফিউল জীবন মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে এবং ১৫ দিনের মধ্যে সম্মেলন করে সকল হল কমিটি গঠন করতে হবে। হল কমিটির পর সম্মেলনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights