থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সুপহান বুরি প্রদেশের মুয়াং জেলায় ওই বিস্ফোরণ ঘটে।

প্রাদেশিক গভর্নর পিরিয়া চান্দাতাদিলোক ও অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে আরও বিস্ফোরণের শঙ্কায় সাধারণ মানুষদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সুয়াং তায়েং উপ-জেলায় এক আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২৩ জন নিহত হয়। সূত্র: ব্যাংকক পোস্ট, আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights