নারীর ক্ষমতায়ন বিষয়ে ফুলপুরে উঠান বৈঠক
ময়মনসিংহের ফুলপুরে নারীর ক্ষমতায়ন বিষয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বাদে ধন্তা গ্রামে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করে।
উপজেলা তথ্য কেন্দ্র ফুলপুর কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে গ্রামীণ নারীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৃষির মাধ্যমে কিভাবে স্বাবলম্বী হতে পারবেন সে বিষয়ে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু।
উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন তথ্যসেবা কর্মকর্তা আইরিন আক্তার, তথ্যসেবা সহকারী শারমিন মোস্তারি প্রীতি, শারমিন আক্তার ও সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড মেম্বার প্রমুখ।
