ঢামেকে এক কারাবন্দীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. হান্নান (৫৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে মারা যান তিনি।

জানা গেছে, অসুস্থ অবস্থায় বুধবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. মারুফ হাসানসহ কয়েকজন কারারক্ষী হান্নানকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত হান্নানের বাবার নাম মৃত ছোবাহান।

তবে হান্নান কোন মামলায় কারাবন্দী ছিলেন, সে বিষয়ে সঙ্গে সঙ্গে কিছু জানাতে পারেননি কারারক্ষীরা। তারা জানিয়েছেন, পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights