রাজধানীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা
অনলাইন ডেস্ক
রাজধানীর মালিবাগে যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিয়েছে ট্রেন। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
