হেফজখানায় বসুন্ধরা শুভসংঘের কুরআন শরীফ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার প্রত্যন্ত এলাকার একটি হেফজখানায় কুরআন শরীফ ও নৈতিক শিক্ষার বই বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামের আল জামিয়াতুল গফুরিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে ঝিনাইদহ জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই বই বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় মাদরাসার ৩০ জন শিক্ষার্থীর হাতে কুরআন শরীফ ও নৈতিক শিক্ষার বই তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, মনোবিদ সাব্বির আহমেদ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডু, বসুন্ধরা শুভসংঘের হরিণাকুন্ডু উপজেলা শাখার আহ্বায়ক এইচ. আর. রুবেল, যুবনেতা ও সাংবাদিক মিশন আলী, মাদরাসার প্রতিষ্ঠাতা হাজী আব্দুল গাফফার এবং হরিণাকুন্ডু যুব অধিকার পরিষদের সভাপতি রফিকুল ইসলাম।

অরিত্র কুণ্ডু বলেন, “বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডও পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ হরিণাকুন্ডুর হেফজখানায় কুরআন শরীফ ও বই বিতরণ করা হয়েছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights