খুলনায় ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশায় আল আমিন নামের এক ঘের ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাত ৯টার দিকে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহত আল আমিন মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে।

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, নিহত আল আমিন পেশায় একজন ঘের ব্যবসায়ী। মোটরসাইকেলে চলন্ত অবস্থায় তার গলা কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে গেঞ্জি এবং গ্যাবাডিনের প্যান্ট ছিল। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। লাশের পাশ থেকে কালো রঙের মটরসাইকেল উদ্ধার হয়। আশপাশের সিসি ফুটেজ দেখে হত্যাকারীকে সনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights