কালিয়াকৈরে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে গাছবাড়ি এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্ৰেফতারকৃতরা হলেন- উপজেলার গাছবাড়ী এলাকায় রহম আলীর ছেলে মফিজ উদ্দিন (৩৮) ও একই এলাকার মকুল মিয়ার ছেলে ফালু মিয়া(৪০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার গাছবাড়ী এলাকায় সমেজ উদ্দিনের মেয়ের ঘরে গত মঙ্গলবার রাতে কৌশলে ঢুকে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে মফিজ উদ্দিন। এসময় ওই নারীর ডাক চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে ততক্ষণে সে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে সুমা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ বুধবার (২২ মার্চ) রাতে মফিজ উদ্দিন ও তার সহযোগী ফালু মিয়াকে গ্ৰেফতার করেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ওই দুই যুবককে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার (এসআই) আনোয়ার হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওই নারীকে ধর্ষণ শনাক্ত করার জন্য গাজীপুর তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights