অক্টোবরের মধ্যে কতটি তাপপ্রবাহ, জানাল আবহাওয়া দফতর

অনলাইন ডেস্ক

আগামী তিন মাসের জলবায়ু পূর্বাভাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আগস্টের শুরুতে তিন মাসের এ জলবায়ু পূর্বাভাস দেয়া হয়েছে।

এতে বলা হয়, দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ সময়ে বিচ্ছিন্নভাবে দেশে ৩-৫টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

লঘুচাপ ও নিম্নচাপ নিয়ে বার্তায় জানানো হয়, বঙ্গোপসাগরে ৩-৫টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ১-২টি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ সময়ে দেশে ১০-১৫ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights