শার্শায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমের জন্মদিন পালন
মীর ফারুক হোসেন যশোর প্রতিনিধি:-
যশোরের সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সহধর্মিনী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর মাতা, কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম এর জন্মদিন পালন করেছে শার্শা উপজেলা ছাত্রদল।
৯ই আগস্ট বিকাল ৬,৩০ ঘটিকার সময় নাভারন বিএনপির অস্থায়ী কার্যালয় সামনে নার্গিস বেগমের জন্য দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করে ছাত্রদল।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সার্বিক তত্ত্বাবধানে, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান এর উদ্যোগে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমেদ আলি শাহীন যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর মামুনুর রশিদ প্রচার সম্পাদক আলাজ নজরুল ইসলাম যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক সোহরাব হোসেন, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন জিন্না লক্ষণপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক মীর ফারুক হোসেন যুগ্ন সম্পাদক আব্দুস সালাম উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোজাফফর উদ্দিন যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সোহাগ যুবদল নেতা আলাউদ্দিন আলাল খাইরুজ্জামান সোহাগ শফিউদ্দিন ছাত্রদলের কুরবান আলী,পারভেজ, নুর আলী সহ বিএনপি যুবদল ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়া মরুম তরিকুল ইসলাম এর জন্য বিশেষ দোয়া করা হয়। উক্ত দোয়া পরিচালনা করেন ছাত্রদল নেতা আহমেদ আলী সোহাগ।
