অস্ত্রসহ ‘কোপা সামচু’ গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সামসু সরদার (৪৫) ওরফে ‘কোপা সামচু’কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মস্তাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকার নিজ বাসা থেকে সামসু সরদারকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার সামসু সরদার মৃত খোরশেদ সরদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি কোপা সামচু নামে পরিচিত।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, সামসু সরদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো প্রাথমিকভাবে থানায় রাখা হয়েছে এবং মামলার আলামত হিসেবে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights