শার্শায় বেগম খালেদা জিয়া জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীর ফারুক হোসেন যশোর শার্শা প্রতিনিধিঃ
বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছে শার্শা উপজেলা বিএনপি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় এবার কেক কাটেনি বিএনপি।দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিনটি উদযাপন করে বিএনপি।
১৫ ই আগস্ট বিকাল ৫ ঘটিকার সময় শার্শা উপজেলা বিএনপি প্রধান কার্যালয়ে সামনে খালেদা জিয়ার জন্মদিনের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করে শার্শা জামে মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিজুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ
যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন
শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মুস্তাফিজোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক, মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন সদস্য সচিব বদিউজ্জামান বদি, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান সহ শার্শার ১১ টি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি সকল সংগঠন ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম রুহের মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights