ঝিনাইদহ কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মতবিনিময়

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পুরণে জেলা পুলিশ নতুন উদ্যোগ নিয়েছে। পুলিশের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রত্যাশার কথা শুনতে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ থানা চত্তরে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।

এ সময় ডিআইজি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদকের দৌরাত্ম্য নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। সমাজের প্রতিটি শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব।
পুলিশ সব সময় জনগণের হয়ে কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, এ জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। পুলিশের কাছে আপনাদের প্রত্যাশা কী, তা আমরা জানতে চাই। আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের প্রকৃত বন্ধু হিসেবে সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করবে। পুলিশ কোনো দলের নয়, বরং সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ করবে।

সুধী সমাবেশে উপস্থিত জনতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁদের মতামত ব্যক্ত করেন।

এ সময় পুলিশ সুপার মনঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া,কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল আলম, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights