নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। নড়াইলে সনাতনী
সম্প্রদায়ের আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে এ কর্মসূচি পালিত হয়।
স্বামী সর্বতিতানন্দপ্রভুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস
জাহাঙ্গীর আলম।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য
ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুকেশ সাহা আনন্দ, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি
জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান,
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি
অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্য, সাবেক সভাপতি অশোক কুমার কুন্ডু, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য
ফ্রন্টের জেলা আহবায়ক মিলন কুমার ঘোষ, সদস্য সচিব স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল নগর বিএনপি সভাপতি তেলায় হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার
ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইদাত কবি রুবেল, পৌর যুবদলের আহবায়ক রিয়াজুল কামাল
পাবেন, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম জয় প্রমূখ।
আলোচনা সভার শেষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
