জবিতে চলছে বই প্রদর্শনী ও মেলা ২০২৫

‎
‎জবি প্রতিনিধি :
‎
‎আজ রোববার (১৭ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবির) কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের কবি লেখক-পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত হয় ৩ দিন ব্যাপী বই প্রদর্শনী ও মেলা ২০২৫।
‎
‎এই সংগঠনটির দায়িত্বে সভাপতি :আয়াতুল্লাহ আল মাহমুদ, সহ-সভাপতি : মেজবা আহম্মেদ মারুফ এবং সম্পাদকের দায়িত্বে আছেন মাসুদ রানা।
‎
‎কবি লেখক পাঠক ফোরামের সভাপতি আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন;
‎”-কবি লেখক পাঠক ফোরাম মূলত লেখালেখির ধারা বিকাশ ও সৃজনশীল বিকাশ নিয়ে কাজ করে।এই সংগঠনের কর্মশালা ও সাপ্তাহিক পাঠচক্র হয়ে থাকে।এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বই প্রকাশে সহয়তা করে,এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন প্রায় ১৫০ এর অধিক শিক্ষার্থী এই সংগঠনে যোগদান করেছে।এই সংগঠন থেকে ১০০ টির বেশি বই প্রকাশিত হয়েছে।তন্মধ্যে কবি লেখক পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল আকন্দের নিজস্ব ৫০ টি বই প্রকাশিত হয়েছে এবং আমার দুটি বই প্রকাশিত হয়েছে।প্রথম বই “যেখানে দুঃখরা নিরাপদে বাঁচে”।
‎
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কবি ও লেখক “সরোয়ার হোসেনের “তিনটি বই প্রকাশ করেছে সংগঠনটি। বই তিনটি “যে তুমি দীর্ঘতম দুপুরে,অরবিন্দু ও বুকের মিনারের বুনো কবুতর”।বুকের ভিতর কালো কবুতর মূলত কাব্যগ্রন্থ এটি স্টকআউট হয়েছে।আর বাকি দুটো বই সংলাপ নির্ভর গল্প।
‎
‎সংগঠনের আরও একজন লেখক ইমরান হোসাইন আদিব বলেন-
‎”আমার ৫ টি বই প্রকাশিত হয়েছে,প্রথম বই “কাঠ গোলাপ ” (২০২২ সালে বই মেলায় প্রকাশিত হয়েছে)।পাঠাকের কেমন সাড়া পাচ্ছেন প্রশ্নে তিনি বলেন, তাঁর কাঠগোলাপ বইটি ২৫ হাজার কপি বিক্রি হয়েছে এবং রকমারি বেস্ট সেলারে এক নম্বর অবস্থানে আছে।
‎
‎তিনি আরও বলেন যে, বাংলাদেশের গন্ডি পেরিয়ে ভারতেও সাড়া ফেলতে সক্ষম হয়েছে তার রচিত বইটি।তাঁর লেখালেখির মূল বিষয় জীবনবোধের ধারণা,তাই তিনি পাঠকের প্রচুর সাড়া পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights