দেশে প্রথমবারের মতো বৈশ্বিক চাকরি মেলার আয়োজন করছে এটিবি জবস

সংগৃহীত ছবি

বাংলাদেশে প্রথমবারের মতো জাপানি ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে আন্তর্জাতিক মানের বৈশ্বিক চাকরি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দিনব্যাপী এই বৈশ্বিক চাকরি মেলার আয়োজন করেছে এটিবি জবস।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আয়োজকরা।

স্বল্প খরচে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানিতে ভূমিকা রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে এই অনলাইন জব সার্চিং প্লাটফর্ম।

এ সময় আয়োজকরা বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ চাকরিপ্রার্থীদের জন্য জাপানি ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা এবং দেশীয় ও বৈশ্বিক চাকরির সুযোগ সৃষ্টি করা। যার মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব হ্রাসে কার্যকর অবদান রাখার পাশাপাশি জাপানসহ বিভিন্ন দেশে সরাসরি কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত হবে। মেলায় অংশগ্রহণকারী প্রায় ৪০টি জাপানি ও বহুজাতিক প্রতিষ্ঠান সরাসরি চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার নেবে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের সুযোগ প্রদান করবে। একই সঙ্গে জাপান সরকারের Specified Skilled Worker (SSW) প্রকল্পের আওতাভুক্ত বেশ কিছু কোম্পানিও এতে অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights