৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের
জবি প্রতিনিধি :
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের(জবি) প্রসাশনিক ভবনের সামনে ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ২০ তম আবর্তনের নবীন শিক্ষার্থীরা।
এর আগে বিক্ষোভ মিছিলটি শান্তচত্বর থেকে শুরু হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ হয়ে মিছিলটি বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে ঘুরে ভিসি ভবনের সামনে অবস্থান নেয়। এর সেখানে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো: সম্পূরক ভাতা অবিলম্বে কার্যকর করতে হবে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে, সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি, জকসু নির্বাচন অনতিবিলম্বে কার্যকর করতে হবে।
এসময় আইন বিভাগের ২০ তম আবর্তনের সাধারণ শিক্ষার্থী ইফতেকার ওমর বলেন,” জকসু আমাদের ইচ্ছা নয় এটা আমাদের অধিকার, তিনি আরও বলেন যে জুলাই ২৪ এর আন্দোলনে পুরো দেশ স্বাধীন হলেও জবিতে এখনো সেই লেজুড়বৃত্তিক রাজনীতিই চলমান”
আরেকজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান (স্মরনীকা) বলেন;
”অভাব ও সম্ভাবনার মাঝে গড়া আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম আবর্তনের শিক্ষার্থীরা আজ ৩টি দাবি নিয়ে উপস্থিত হয়েছে ভিসি ভবনের সামনে৷ আমাদের দাবি আমাদের ন্যায্য অধিকারের প্রতি। আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থাপিত ৩টি দাবি ছিলোঃ
১. সম্পূরক ভাতা অবিলম্বে কার্যকর করতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৩. সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি, জকসু নির্বাচন অনতিবিলম্বে কার্যকর করতে হবে।
উক্ত দাবিগুলো আমাদের ন্যায্য অধিকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীদের অধিকারের প্রতি অবহেলা আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজনে বাধ্য করেছে। আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে আমরা প্রত্যাশি”।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০ তম আবর্তনের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন,”আবাসন ভাতা,জকসু নির্বাচন এগুলো আমাদের অধিকার, যত দ্রুত সম্ভব আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে,, তিনি আরও বলেন যে, হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি,,প্রশাসনের সিন্ডিকেট দৌরাত্ম্যও ভাঙ্গতে পারবো”।
এসময় সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য আরো ওঠে আসে বাজেট থেকে শুরু করে বালু ভরাটে অধিক সময় লাগানো,, তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম দেন,,যদি ৭২ ঘন্টার ভিতরে প্রশাসন তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা তাদের পরবর্তী কর্মসূচি প্রশাসনিক ভবন ঘেরাও করবে।
