নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে
র্যালী, আলোচনাসভা, পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, ডাস্টবিন স্থাপন ও
বৃক্ষরোপন। মঙ্গলবার বেলা ১১টায় শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়
থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই
স্থানে এসে শেষ হয়।
র‍্যালি পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু। সদস্য সচিব আরিফুজ্জামান
মিলনের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ
সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির
সাবেক সহ সভাপতি জুলফিকার আলী মন্ডল, যুগ্ম সম্পাদক আলী হাসান,
জেলা কৃষক দলের সাবেক আহবায়ক  নবীর হোসেন, সদর উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক
খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবি
রুবেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের  আহ্বায়ক খন্দকার মশিয়ার
রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক
খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমূখ।এ সময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন
শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights