বুড়িগঙ্গায় উদ্ধার চার লাশের পরিচয় এখনো মেলেনি, দাবিদার কেউ আসেনি

অনলাইন ডেস্ক

ছয় ঘণ্টার ব্যবধানে ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে চার বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। ২৪ ঘণ্টায়ও নিহত এই চারজনের পরিচয় শনাক্ত হয়নি। এমনকি চার মরদেহের দাবিদারও কেউ হাসপাতাল কিংবা পুলিশের শরণাপন্ন হননি।

আজ রবিবার দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বুড়িগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত চারজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মরদেহের দাবিদার কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights