গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবগাত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলা শহরের পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে এ দূর্ঘনা ঘটে।

নিহতরা দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের চাম্পাতলী গ্রামের ইনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (২৭) ও একই এলাকার নবাব আলীর ছেলে রকি মিয়া (২৮)। আহতরা আটোভ্যান চালক রবিউল ইসলাম ও আরেক যাত্রী আব্দুল বাকী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে যাত্রীবাহী অটোভ্যানটি পারাপারের জন্য নির্ধারিত লেন ছেড়ে ঢাকা-রংপুর মহাসড়কের মাঝ দিয়ে উল্টো দিকে যাচ্ছিল।

এ সময় রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক ও যাত্রীবাহী অটোভ্যানটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন চালকসহ আরও এক যাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহত দুই জনের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজদের মাঝে হস্তান্তার করা হয়েছে। এঘটনায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights