কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। (বুধবার) বিকাল ৪ টায় শহরের মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আনারুল ইসলাম রবি, বিএনপি নেতা আব্দুল আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান রনি , পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান আলী খোকন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্য হামিদুল ইসলাম হামিদ বলেন, বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। এ দলে চাাঁদাবাজ ও সন্ত্রাসের কোন ঠাঁই নাই। কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকান্ড করলে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। একই সময় দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights