প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার
অনলাইন ডেস্ক
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৭ আগস্ট) শাহবাগে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন তিনি।
এসময় তিনি বলেন, রংপুরের ঘটনায় এরই মধ্যে জিডি হয়েছে। তারা আসামিকে খোঁজার চেষ্টা করছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। আগামীকাল আমি একটা তদন্ত কমিটি করব।
এসময় শিক্ষার্থীরা ‘ভুয়া’ স্লোগান দেন এবং কেবল কমিটি গঠনে অসন্তোষ প্রকাশ করেন।
