টেকনাফে গণহত্যা দিবস পালিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে গণহত্যা দিবস উপলক্ষ্যে বধ্যভূমিতে টেকনাফে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

২৫ মার্চ সকালে টেকনাফ পৌরসভার ঈদগাহের বধ্যভূমিতে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আন্দময় ভৌমিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খুরশেদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মানষ বড়ুয়াসহ মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights