বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক ৩ দফার বিরুদ্ধে কুড়িগ্রামে বিক্ষোভ ও মশাল মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৮.০৮.২০২৫
প্রকৌশলী অধিকার আন্দোলনের নামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আয়োজনে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত করে।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোঃ রুকুনুজ্জামান, সদস্য সচিব রেজাউল ইসলাম (উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল, কুড়িগ্রাম), আইডিইবি কুড়িগ্রাম জেলার সভাপতি মোঃ রায়হান মিয়া, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিজানুর রহমান, মিম বাঈত রুবেল মিয়া প্রমুখ।

বক্তারা ঢাকায় আন্দোলনরত বিএসসি শিক্ষার্থীদের বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিএসসি ইঞ্জিনিয়াররা ষড়যন্ত্রমূলকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত পদ উন্মুক্তকরণ, পদোন্নতি কোটা বাতিল এবং “প্রকৌশলী” পদবী ব্যবহারে বাঁধা দেওয়ার দাবি উত্থাপন করছে। এতে দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সমাজ ক্ষুব্ধ।

এ সময় বক্তারা বলেন, মেগাপ্রকল্পে পরিকল্পনা ও গবেষণায় দেশের বিএসসি ইঞ্জিনিয়ারদের কার্যকর অবদান না থাকায় বিদেশি কনসালট্যান্সির উপর নির্ভর করতে হচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য অপচয়। তাই রাষ্ট্রের উন্নয়ন টিকিয়ে রাখতে অভিজ্ঞ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যথাযথ মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights