চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে শাবিতে মশাল মিছিল

শাবিপ্রবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর দফায় দফায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে থেকে মশাল মিছিল নিয়ে মূল ফটকে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

সমাবেশে সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাদের দলমত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের প্রশ্নে আমরা সবাই এক। আমাদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে আমরা একতাবদ্ধভাবে মোকাবেলা করবো।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম শান্তিপূর্ণ একটি ক্যাম্পাস পাবো। কিন্তু পতিত ষড়যন্ত্রকারীরা আবারও ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights