দেশীয় কোচদের মানোন্নয়নে অ্যাশলে রসকে নিয়ে আসছে বিসিবি

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার ক্রীড়া অঙ্গনে কোচিং উন্নয়নের জনপ্রিয় এক নাম অ্যাশলে রস। দীর্ঘদিন ধরে খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মানোন্নয়নেও কাজ করে যাচ্ছেন তিনি। এবার বাংলাদেশের স্থানীয় কোচদের উন্নয়নে রসকে নিয়ে আসছে বিসিবি। আগামী সেপ্টেম্বরে দলবল নিয়ে বাংলাদেশে ক্যাম্প করতে আসবেন তিনি।

সোমবার বিসিবি সভা শেষে এ তথ্য জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

রসের কাজ মূলত কোচ ডেভেলপমেন্টে। যেখানে নতুন প্রজন্মের কোচদের গড়ে তোলা এবং আধুনিক কৌশল প্রয়োগ করে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোই প্রধান লক্ষ্য।

তাকে নিয়োগের ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটা লেভেল থ্রি কোর্স কন্ডাক্ট করাব। ২০০৯ সালে একটা কোর্স এখানে হয়েছিল, বাট সেটা আইসিসি, এসিসির উদ্যোগে হয়েছিল। বাট এবার আমাদের উদ্যোগে একটা লেভেল থ্রি কোচিং কোর্স হবে যেখানে অস্ট্রেলিয়ান টিচার বা এডুকেটররা আসবেন এবং এই কোর্সটা কন্ডাক্ট করাবেন। এখানে আমাদের সবচাইতে সম্ভাবনাময়, হায়ার লেভেলে যারা কোচিংয়ে এখন অভ্যস্ত কিন্তু লেভেল থ্রি কোর্স যারা এখনো করতে পারেননি, তাদের জন্য এই কোর্সের আয়োজন হবে এবং এটাও খুব হাই-প্রোফাইল একটা প্রোগ্রাম হবে।

আরেক প্রশ্নের জবাবে রসের নাম জানিয়ে ফাহিম বলেন, ‘লেভেল থ্রি কোর্সের কথা যেটা বললেন, অ্যাশলে রস একজন অস্ট্রেলিয়ান আছেন। অ্যাশলি রস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ এইসব বিষয়ে। তার সাথে তার একজন সঙ্গী থাকবেন।’

রস একজন অভিজ্ঞ কোচ হিসেবে দীর্ঘ সময় ধরে ক্রিকেটসহ বিভিন্ন খেলায় কাজ করেছেন। পরে তিনি বিশেষভাবে মনোনিবেশ করেন কোচিং কাঠামো গড়ে তোলার দিকে। বর্তমানে তিনি ‘হাই পারফরম্যান্স কোচিং’ কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights