৭ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও ৭ রাজনৈতিক দল এবং একটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকেল ৫ টা ১০ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

সাতটি রাজনৈতিক দল-এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন অধ্যাপক ইউনূস।

এর আগে গত রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। ওই বৈঠকে তিনি সমসাময়িক রাজনীতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights