মেহেরপুরে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল দশটায় গাংনী দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভযাত্রায় অংশ গ্রহণকারীরা কালেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাও. নাজমুল হক ফারুকী, সহকারি শিক্ষক মাও. রুহুল আমিন, মাদ্রাসা ছাত্রবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্বনবীর জীবনের উপর আলোচনা ও দোআ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights