চুরির ঘটনায় সংবাদ করায় মধ্যরাতে সাংবাদিককে শোকজ করলেন জবি হল প্রভোস্ট ‎

‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:
‎
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হল থেকে বই চুরির ঘটনায় সংবাদ প্রকাশ করায় দেশ রূপান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও জবি প্রেসক্লাবের সদস্য ফাতেমা আলীকে গভীর রাতে শোকজ করেছেন হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা। একইসঙ্গে তাকে হলের শৃঙ্খলা কমিটির সভায় হাজির হওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে।
‎
‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সংশ্লিষ্ট সাংবাদিকের হোয়াটসঅ্যাপে শোকজ নোটিশ পাঠানো হয়।
‎
‎এর আগে, বই চুরির বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা সাংবাদিক ফাতেমা আলীর সঙ্গে অপেশাদার, অশোভন, কর্তৃত্ববাদী ও অগ্রহণযোগ্য আচরণ করেন। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে একাধিক সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করলে তাদের সঙ্গেও একই ধরনের আচরণ করেন তিনি।
‎
‎এ সময় সাংবাদিককে উদ্দেশ্য করে প্রভোস্ট বলেন, “এতো তাড়াহুড়া কিসের? সে দৌড়াইয়া নিউজ করে দিছে। হলে কিছু মেয়ে আছে সবকিছু এখনই চায়। তারা কি হয়ে গেছে? আগে ছাত্রলীগ ছিলো না? তারাই ভালো ছিলো ধরে ধরে পিটাইতো, ঐটাই ঠিক ছিল।”
‎
‎সংবাদ প্রকাশের পর শিক্ষার্থী ও সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights