জবিস্থ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ‘অন্তঃজেলা ফুটবল টূর্নামেন্ট ২০২৫’ অনুষ্ঠিত

মোঃরাকিব মাজহার , জবি প্রতিনিধি:

জবিস্থ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের
‘অন্তঃজেলা ফুটবল টূর্ণামেন্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। টূর্নামেন্টে মোট ৩ টি দল অংশগ্রহণ করে।

শনিবার ( ৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার ফাইনাল ম্যাচে পিরোজপুর ফ্যালকনকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিরোজপুর ইউনাইটেড। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন, জবিস্থ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জনাব মোহাম্মদ জুয়েল মৃধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও যুবদল কেন্দ্রীয় সংসদের সহ কর্মসংস্থান সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জুয়েল মোহাম্মদ মৃধা বলেন, ” খেলাধুলা আমাদের শরীর ও মনকে উৎফুল্ল করে। দেশনায়ক জনাব তারেক রহমান চায় খেলাধুলার সাথে সম্পৃক্ত থেকে আমাদের তরুণ প্রজন্ম যেন আদর্শ সুনাগরিক হয়ে দেশ গঠনে অংশ নিতে পারে। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে পিরোজপুর জেলার ছেলেমেয়েদের অবদান অনেক। শুধু আন্দোলন সংগ্রাম নয়, খেলাধুলায়ও পিরোজপুরের ছেলেমেয়েরা যাতে এগিয়ে থাকতে পারে এ উদ্দেশ্যই আমাদের আজকের এ টূর্নামেন্ট। ”

এ সময় পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও জবি ছাত্রদলের সাবেক ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ এর উপদেষ্টা শাহাদাত খান, জবি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা কল্যাণ এর উপদেষ্টা জাফর মাহমুদ, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights