জাবি ইনডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ইনডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএসএ) কার্যনির্বাহী কমিটি- ২০২৩ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লাল ডেবিড বম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যানথাউ ম্রো।

শুক্রবার সংগঠনটির বার্ষিক সভায় সদ্য বিদায়ী সভাপতি মংফা বম ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখার উপ-পরিচালক ও সংগঠনের উপদেষ্টা উথোয়াইচি মারমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলো- সহ-সভাপতি- নিপুণ ত্রিপুরা, অংশৈনু মারমা, মংথিজাউ রাখাইন, রীতাশ্রী হাজং, থোয়াই মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আর্নল্ড দ্রং, শৈমিং মারমা, পূর্ণবসু তঞ্চঙ্গ্যা, সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত ত্রিপুরা, মন্জু ইয়াংয়ুন, ছাত্রী বিষয়ক সম্পাদক শিলবিয়া ম্রং, সাংগঠনিক সম্পাদক এলিজা পাংখোয়া, অর্থ সম্পাদক উসাই থিং মারমা, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক অংহো খুমি, আরসি চাকমা, জিকো খিয়াং, তথ্য ও প্রচার সম্পাদক পংকজ ফ্রান্সিস, ত্রিবেনী চাকমা, অনন্ত ত্রিপুরা, দপ্তর সম্পাদক রিং ইয়ং ম্রো, রনেল তঞ্চঙ্গ্যা, তুতুল তঞ্চঙ্গ্যা, ক্রিড়া সম্পাদক জুয়েল ত্রিপুরা, মৃত্তিকা চাম্বুগ। এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের শিক্ষার্থীদের রাখা হয়েছে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের পার্বত্য ও সমতলের প্রায় ৪৯টি ক্ষুদ্র জনগোষ্ঠীর শিক্ষার্থীদের নিয়ে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights