কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম সম্ভু কুমার শর্মা (৬০)। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম (জোতপাড়া) গ্রামের হরেন্দ্রনাথ শর্মার ছেলে।

শনিবার ভোররাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামি সম্ভু কুমার শর্মা এ কারাগারে বন্দী ছিলেন। শনিবার ভোর রাত ৩ টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, বিডিআর বিদ্রোহ মামলায় ১৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সম্ভু কুমার শর্মা গ্রেফতার হন ২০১০ সালে। গ্রেফতারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়। তার কয়েদি নম্বর ছিল ৪২৮৭/এ। আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights