যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন দেশটির জনগণ।

লন্ডনে তার সফরের নিন্দা জানিয়ে খবর প্রকাশ করেছে স্কটল্যান্ডের একটি জাতীয় দৈনিক। প্রথম পাতায় হেডলাইন করেছে, গণহত্যা বরণে লাল কার্পেট সম্মাননা স্টারমারের।

প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহের মঙ্গলবার যুক্তরাজ্যে পা রেখেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বুধবার প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। এছাড়া এদিন চ্যাথাম হাউস থিংক ট্যাঙ্কে ভাষণ দেওয়ার কথাও রয়েছে তার। তিনদিন সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন হারজগ। এমন এক সময় তিনি যুক্তরাজ্য সফর করছেন যখন গাজা, সিরিয়া, লেবানন এবং কাতারে হামলা করেছে ইসরায়েল। এরমধ্যে গাজায় তাদের হামলা অব্যাহত রয়েছে। সেখানে গণহত্যা চালাচ্ছে দেশটি। এর পরিপ্রেক্ষিতেই ইসরায়েলের প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবি জানিয়েছে ব্রিটিশ জনগণ।

এদিকে হারজগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ খতিয়ে দেখতে স্কটল্যান্ড ইয়ার্ডকে চিঠি দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল সেন্টার অব জাস্টিস ফর প্যালেস্টাইন (আইসিজেপি) নামের সংস্থা। হারজগকে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন এবং গণহত্যা গঠনকারী কর্মকাণ্ডের জন্য ফৌজদারি দায়বদ্ধতার অভিযোগে সন্দেহ করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছে আইসিজেপি। যুক্তরাজ্যে তার সফরের বিরুদ্ধে এ সপ্তাহের শুরুতেই বিক্ষোভ শরু হয়। সেখান থেকে তার সফরের নিন্দা জানানো হয়। সূত্র: দ্য গার্ডিয়ান, আরব নিউজ, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights