বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি ২০২৫ প্রতিযোগিতার বাস্তবায়নে নড়াইলে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত
মো: মহিউদ্দীন
বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার সফল বাস্তবায়নে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।১১ সেপ্টেম্বর আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল সদর থানা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক,জেলা কালচারাল অফিসার মো : আব্দুল রাকিবিল বারী,জেলা ক্রীড়া অফিসার মো : কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক মো : নুরুন্নবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ন ম নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত সরকার,মুন্সী আসাদুর রহমান, প্রতুল হাজরা,শুভ সরকার সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যসহ অনেকে।
নড়াইল -১১.০৯.২৫
