চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবস উদযাপন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদ হাসান চত্ত্বরের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।

এসময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ বিভিন্ন সরকারি-বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights