একটি ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়লো ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক ইলিশ। বৃহস্পতিবার শেষ বিকালে অন্যান্য মাছের সাথে এ মাছটি মৎস্য বন্দর আলীপুর আড়ৎদের নিয়ে আসেন জেলে। পরে নিলামের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার টাকা মণ দরে ৮ হাজার ৭৫০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

এর আগে সোমবার কুয়াকাটা গভীর সমুদ্রে জেলে মাসুম বিল্লাহর জালে অন্যান্য মাছের সাথে এই ইলিশটি ধরা পড়ে। মাছটির ভালো দাম পেয়ে তিনি খুশি।

কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী মূসা বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব একটা দেখা মিলে না। নিলামের মাধ্যমে মাছটি কিনেছি। মাছটি এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠাবেন বলে তিনি জানান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights