জবি শিক্ষার্থী আমিনুরের আবিষ্কৃত সূত্র প্রকাশিত হলো ইউরোপীয় প্ল্যাটফর্মে
রাকিব মাজহার,জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আমিনুর রহমান নূর নতুন একটি গাণিতিক সূত্র আবিষ্কার করেছেন, যা জটিল power-sum নির্ণয়ের পদ্ধতিকে সহজ করেছে। সূত্রটি গত ১০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের গবেষণা প্ল্যাটফর্ম Zenodo–তে প্রকাশিত হয়।
আমিনুর জানান, দীর্ঘ গবেষণার ফল এই সূত্র। তিনি বলেন, “২০০৯ সাল থেকে সূত্র বের করার চেষ্টা শুরু করি। কোথায় প্রকাশ করতে হবে তা জানতাম না। বারবার ব্যর্থ হয়েছি। অবশেষে ২০২৫ সালে সাহস করে নিজেই গবেষণাপত্র লিখে আন্তর্জাতিকভাবে প্রকাশ করি।”
তিনি আরও জানান, এই নতুন সূত্রের মূল কাজ হলো Power Sum অর্থাৎ 1^p + 2^p + 3^p + … + n^p নির্ণয়ের জন্য একটি সরাসরি সমাধান প্রদান করা। আগে এ ধরনের সমস্যার সমাধানে Bernoulli সংখ্যা ও Stirling সংখ্যা ব্যবহার করতে হতো, যা ছিল অত্যন্ত জটিল। নতুন পদ্ধতিতে সেই জটিলতা নেই—শুধু p = 1, 2, 3, 4, 5, … ইত্যাদি বসালেই সহজে ফলাফল পাওয়া যায়। এটি Faulhaber-এর সূত্রের মতোই সঠিক ফলাফল দেয়, তবে শেখা ও ব্যবহার অনেক বেশি সহজ।
শৈশব থেকেই গবেষণার প্রতি ঝোঁক ছিল তাঁর। নবম শ্রেণিতে পড়ার সময় প্রথম বড় সূত্র উদ্ভাবন করেন। কলেজ জীবনে আরেকটি থিওরি এবং বিশ্ববিদ্যালয় জীবনে Interval Table Method তৈরি করেন। তবে অর্থনৈতিক সংকট ও পারিবারিক সমস্যার কারণে গবেষণা প্রায় থেমে যায়। বাবার আলাদা হয়ে যাওয়ার পর সংসারের দায়িত্ব নিতে হয় তাঁকেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর টিউশনি করেই সংসার চালাতে হয়েছে তাঁকে। কখনো দিনে চার-পাঁচটি, কখনো ছয়টি টিউশনি নিতে হতো। করোনাকালে টিউশনি বন্ধ হয়ে গেলে তিনি অনলাইনে পড়ানো শুরু করেন এবং খুলেন “Our Math School” নামের ইউটিউব চ্যানেল।
২০২১ সালে তিনি প্রকাশ করেন Geometry for Competitive Exam নামের ৬০০ পৃষ্ঠার একটি বই। তবে প্রচারের অভাবে বইটি তেমন সাড়া পায়নি। ২০২৪ সালে তিনি দেশের সবচেয়ে বড় GRE Math অনলাইন কোর্স তৈরি করেন, যেখানে রয়েছে ২৮১টি ভিডিও এবং ৫০টির বেশি টেস্ট। এজন্য প্রায় তিন লাখ টাকা ধার করতে হয় তাঁকে।
সর্বশেষ গবেষণায় তিনি Interval Table Method–এর মাধ্যমে power-sum নির্ণয়ের সহজ সূত্র উপস্থাপন করেছেন। এ পদ্ধতিতে আর জটিল Bernoulli বা Stirling সংখ্যার প্রয়োজন হবে না।
গবেষকরা মনে করছেন, এটি কম্পিউটেশনাল ম্যাথমেটিক্সে কার্যকরভাবে ব্যবহার করা যাবে এবং শিক্ষার্থীদের জন্য power-sum বোঝা আরও সহজ হবে।
আমিনুর বলেন, তাঁর গবেষণা এখানেই শেষ নয়। সামনে আরও দুটি গবেষণাপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে পিএইচডি করার লক্ষ্যও রয়েছে। তিনি বলেন, “এই সূত্র প্রকাশ আমার দীর্ঘ গবেষণার প্রথম ধাপ। আশা করি একদিন বাংলাদেশকেও আন্তর্জাতিক গবেষণায় প্রতিনিধিত্ব করতে পারব
