নোয়াখালীতে যাত্রী বেশে ছিনতাইয়ের অভিযোগ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে পাইপগানসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি পাইপগান, ছিনতাইকৃত অটোরিকশা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার মোশারফ হোসেন মাসুদ (২২) ও মামুনুর রশিদ (২৬) উপজেলার দেউটি ইউনিয়নের পালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

শনিবার সকালে আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইমুড়ীর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আমজাদ হাজী বাড়ির ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ছিনতাইকারী মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে কামাল হোসেনের ব্যাটারি চালিত অটোরিকশায় ১৫০ টাকা ভাড়ায় উপজেলার বারুলের উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে তার অপর ২ জন সঙ্গী ধৃত মাসুদ ও পলাতক আরিফ মাস্ক পরিহিত অবস্থায় সেই রিকশায় যাত্রীবেশে উঠে। পরবর্তীতে বারুলের নির্জন স্থানে গিয়ে তারা চালকের গলায় ধারালো চাকু ধরে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি আরো জানান, আসামিরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোনামুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক ও বিষয়টি নিশ্চিত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights