নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যান ডালিম গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফাইজুল হক ডালিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের মদনপুর এলাকা তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডালিম কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আড়াইহাজার থানায় দায়েরকৃত সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ডালিম এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা দুইবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights