বিভাগের এক জেলায় পরীক্ষামূলক পিআর দিন

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি বিভাগের একটি জেলায় পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের (এনসিবি) চেয়ারম্যান কাজী ছাব্বীর। নির্বাচন নিয়ে বিতর্ক এড়াতে এবং বাংলাদেশের জন্য এ পদ্ধতি কতটা যুক্তিযুক্ত পাশাপাশি গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য সরকারের প্রতি এ আহ্বান জানান। এনসিবির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এনসিবির প্রেসিডিয়াম সদস্য কবি সানজিদা রসুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি পার্টির জুবায়ের আহমদ ভুইয়া, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, এনসিবির মহাসচিব ইকবাল হাসান স্বপন, কেন্দ্রীয় নেতা মো. ফারুক মিয়া, সেলিম পারভেজ, খুশরোজ মাহমুদ, ফিরোজ আহমেদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল বাশার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ তৌফিক কামাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights