আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রথম চালানে ১,১৯২ কেজি ইলিশ মাছ ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়।

মাছগুলো যশোরের বেনাপোলের প্রতিষ্ঠান মাহতাব এন্ড সন্স রপ্তানি করে। আমদানিকারক ছিলেন আগরতলার পরিতোষ বিশ্বাস। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার, যা প্রায় ১,৫২৫ টাকা। একেকটি ইলিশের ওজন প্রায় এক কেজি।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, মাছের তাপমাত্রাসহ অন্যান্য বিষয় পরীক্ষা করে রপ্তানিযোগ্য মনে হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

সরকার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে ১,২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। মোট ৩৭টি প্রতিষ্ঠান এ অনুমোদন পেয়েছে।

স্থলবন্দরের মাছ রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভূইয়া বলেন, ২টি পিকআপে ৫৩টি বক্সে ১,১৯২ কেজি ইলিশ পাঠানো হয়েছে। বিকেলে আরও ইলিশ পাঠানোর কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights