কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময়

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় সরকাবি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্রপ্রতিনিধি,সুশিল সমাজ প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসক দরবার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.ইয়াসিন সাদেক। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী শিকদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা জামায়াত ইসলামি সবাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সিপিপি কর্মকর্তা মো.আসাদুজ্জামান খান প্রমুখ।

সভায় কলাপাড়া উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্তরে ছাতিম গাছের চারা রোপনের মাধ্যমে গ্রিন কলাপাড়া ক্যাম্পেইন’র উদ্বোধন করেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights