গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার

অনলাইন ডেস্ক
গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে তারা ভেটো দেয়। এ নিয়ে দেশটি ছয় বার গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটো দিল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থায়ী ও অস্থায়ী মিলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলা সংঘাতের প্রায় দুই বছর হতে চলেছে। এ সময়ের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের শর্ত যুক্ত করে নিরাপত্তা পরিষদে উত্থাপিত ছয়টি প্রস্তাবের ভোটাভুটিতে ভেটো দিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। তারা একে ‘গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা’ বলে চিহ্নিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights