ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল রাজধানীর মিরপুর-১৩-তে নির্বাচনি আসন ঢাকা-১৫ এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদরাসা ও জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি ওই এলাকায় গণসংযোগ করেন। এর আগে জুমার নামাজে সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ, মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহিন, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights