সীমান্তে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি জুবায়ের গ্রেফতার

অনলাইন ডেস্ক

ভারত সীমান্তে গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন।

বৃহস্পতিবার ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার জুবায়েরকে আদালতে সোপর্দ করা হয়।

জুবায়ের বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তুহিন হোসেন জানান, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশনের সিল জাল করে ভুয়া গমন দেখান। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেছেন এসআই তুহিন হোসেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, শুক্রবার আদালতে সোপর্দ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights