৮ ফুট লম্বা অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বসতঘরের পাশে ঘেরা দেওয়া জালে আটকে পড়া ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিমের সদস্যরা। শনিবার দুপুরে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা বিনোদ চৌধুরীর বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন জানান, সাপটিকে বাড়ির পাশের ঘেরা দেওয়া জালে আটকে থাকতে দেখে স্থানীয়রা রেসকিউ টিমকে খবর দেন। পরে টিমের সদস্যরা গিয়ে জাল কেটে সাপটিকে উদ্ধার করেন। সাপটি বার্মিজ প্রজাতির, ওজন ৯ কেজির মতো। সাপটি কিছুটা অসুস্থ হওয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights