রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।-বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights