ইঁদুরের দৌরাত্ম্যে দিল্লিগামী ফ্লাইট ছাড়লো ৩ ঘণ্টা দেরিতে

অনলাইন ডেস্ক
বিমানের কেবিনে ইঁদুর দেখা যাওয়ায় কানপুর বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট তিন ঘণ্টা বিলম্বে উড্ডয়ন করে। এতে ভোগান্তিতে পড়েন প্রায় ১৪০ যাত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে কানপুর থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করার পর কেবিনে ইঁদুরকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সের কর্মীরা বিষয়টি নিশ্চিত করেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

এরপর বিমানটির ভেতরে ইঁদুর খোঁজার অভিযান শুরু হয়, যা চলে প্রায় দেড় ঘণ্টা। ইঁদুর ধরা শেষে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত সময় ব্যয় হয়।

ফ্লাইটটির নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও, শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে কানপুর থেকে উড্ডয়ন করে এবং ৭টা ১৬ মিনিটে দিল্লিতে অবতরণ করে।

এ বিষয়ে কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং বলেন, “বিমানে ইঁদুর দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে আনা হয়েছিল।”

ঘটনার সময় বিমানে প্রায় ১৪০ যাত্রী ছিলেন। শেষ পর্যন্ত ইঁদুর ধরা পড়ার পরই ফ্লাইটটি ছেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights