ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮

অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ৪৮৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৮১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ২০২ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া ঢাকা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগে ১৪৯ জন এবং সিলেট বিভাগে তিনজন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৪২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৯৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩৪৪ জন।

মৃত ব্যক্তিদের একজন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী। মৃতদের বয়স যথাক্রমে ১৫ ও ৬২ বছর।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৩ জন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন রোগী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৫৯ জনের মৃত্যুও হলো সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights